ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুলের মতবিনিময়

মো. নুরুল আমিন (নুর), খুলনা

মো. নুরুল আমিন (নুর), খুলনা

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪৮ পিএম

খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুলের মতবিনিময়

খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল রোববার খালিশপুর থানাধীন ১৪ নম্বর ওয়ার্ডের আনসার উদ্দিন সড়কে বসবাসরত এলাকাবাসীর সঙ্গে এক উষ্ণ ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু সাধারণ মানুষের উপস্থিতিতে সভাটি জনাকীর্ণ হয়ে ওঠে। মতবিনিময়কালে জনগণ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা ও অসুবিধা বিস্তারিতভাবে তুলে ধরেন। রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, পানীয় জল এবং স্থানীয় অবকাঠামোগত সমস্যাগুলি বিশেষভাবে আলোচনায় স্থান পায়।

জনগণের কথা মনোযোগ সহকারে শোনার পর, আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তাদের দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি বিশ্বাস করি জনগণই শক্তির উৎস। আপনাদের সমস্যা আমার সমস্যা। নির্বাচিত হলে আমি এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব এবং আপনাদের জীবনযাত্রার মান উন্নত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই অঞ্চলের হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর এই আন্তরিক আশ্বাস ও জনগণের প্রতি অগাধ বিশ্বাস স্থানীয়দের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

ইএইচ 

Link copied!