ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

এলেঙ্গায় ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:০৪ পিএম

এলেঙ্গায় ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে ভেজাল জিরা বিক্রি করার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সোমবার দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা করেন।

জানা যায়, এলেঙ্গার মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয়, মিশরীয় জিরা ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্ন মানের জিরা মিশিয়ে নতুন করে ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেটজাত করে বাজারজাত করছিল।

এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিষয়টি সত্যতা পেয়ে মালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল বারেককে প্রশাসনিক ব্যবস্থায় ২ লাখ টাকা জরিমানা করেন। 

সহকারী পরিচালক বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহার করার জন্য ওই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়।

এসময় জেলা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ইএইচ

Link copied!