ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বিশাল র‍্যালি

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৫৮ এএম

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বিশাল র‍্যালি

নাটোরে স্বাধীনতার ৫৫ বছর পদার্পনে মহান বিজয় দিবস উপলক্ষে  বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বেলা এগারোটার সময় শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্তরে জেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবসের র‍্যালি ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

র‍্যালি পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর শহর শাখার সেক্রেটারি আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। নাটোর-২ সদর আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা থাসা আমীর মাওলানা আব্দুর রব মৃধা ও ছাত্রশিবিরের জেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ পার হলেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারেনি। মানুষ যদি প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে চায় তাহলে আধিপত্ত্যবাদী, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ প্রেমিক দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। একটি মহল আবারও দেশকে অস্থিতিশীল করতে সেই নতুন বয়ান শুরু করেছে।

একবিন্দু রক্ত থাকা পর্যন্ত এই দেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিবোনা। আর কোন আধিপত্ত্ববাদীদের হাতে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেবেনা।

সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

জেএইচআর

Link copied!