ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় অপারেশন ‘ডেভিল হান্ট-২’ অভিযানে গ্রেপ্তার ৩

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৫০ পিএম

টুঙ্গিপাড়ায় অপারেশন ‘ডেভিল হান্ট-২’ অভিযানে গ্রেপ্তার ৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট-২’ এর অংশ হিসেবে পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৭ ডিসেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসানের নেতৃত্বে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নির্দেশে পাটগাতি বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত শেখ গোলাম মাওলার ছেলে জানে আলম শেখ, যিনি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি সদস্য ও কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর আলী। তাঁদের দুজনকে টুঙ্গিপাড়া খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত মামলা নং-২/২৫ এ গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া শ্রীরামকান্দি গ্রামের মৃত লেওকত শেখের ছেলে আলম শেখকে গোপালগঞ্জ সদর থানায় দায়েরকৃত জুলাই মাসের ১০ নম্বর মামলার এজাহারভুক্ত ৫৫ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

১৮ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও চলমান নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!