ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের তিন নেতার একযোগে পদত্যাগ

টুঙ্গিপাড়া প্রতিনিধি

টুঙ্গিপাড়া প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:০৪ পিএম

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের তিন নেতার একযোগে পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বিভিন্ন পদের তিন নেতা একযোগে পদত্যাগ করেছেন। 

শনিবার দুপুর ১টায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ, পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং পৌর যুবলীগের সহ-সভাপতি মো. আরিফুল হক।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাদের অজান্তেই স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারা কখনোই এই দলীয় কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন না। বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে অবগত হওয়ার পর সামাজিক ও ব্যক্তিগত অবস্থান থেকে এই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে তারা আরও জানান, এখন থেকে আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের কোনো ধরনের পদ বা কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক থাকবে না। 

ভবিষ্যতে তারা সাধারণ নাগরিক হিসেবেই জীবন অতিবাহিত করতে চান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!