ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:৩০ পিএম

বাঞ্ছারামপুরে মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতে শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে শ্রদ্ধাবোধ জাগ্রত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শোক প্রকাশ করা হয়। রফিক সিকদার তাকে ‘রাষ্ট্রীয় সম্পদ’ হিসেবে অভিহিত করে বলেন, তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। 

এ সময় শহীদ হাদির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মোনাজাত করা হয়।

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. এ কিউ এম সফিউল আজম, বিদ্যালয়ের পরিচালক মাসুদুর রহমান এবং প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়ালসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

ইএইচ

Link copied!