ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেষ হলো ৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:২৯ পিএম

শেষ হলো ৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা

আনুষ্ঠানিক সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো ৯ দিনব্যাপী ‘ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫’-এর। 

শনিবার নগরীর ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই মেলার সমাপ্তি ঘটে। ১২ ডিসেম্বর শুরু হওয়া এই মেলায় এবার বইপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার এবং শহিদ হাদির গর্বিত পিতা জামিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমদ বলেন, “বইমেলা আমাদের আগামীর প্রেরণা। ডিজিটাল যন্ত্রের আসক্তি কমিয়ে আমাদের বই পড়ার অভ্যাসে ফিরে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানাই।”

এবারের মেলায় মোট ৮০টি স্টল অংশ নেয়। স্টল সজ্জা ও সামগ্রিক বিচারে ‘অন্যধারা’ সেরা স্টলের সম্মাননা অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ‘সময় প্রকাশন’ ও ‘তাকধুম’। ব্যক্তি পর্যায়ে সেরা ক্রেতা নির্বাচিত হন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একই বিদ্যালয় পুরস্কৃত হয়। এছাড়া বিনামূল্যে বই বিতরণে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে পুরস্কৃত করা হয়।

সভাপতির বক্তব্যে জন কেনেডি জাম্বিল বলেন, “এই মেলা ছিল জ্ঞানী-গুণী ও বইপ্রেমীদের এক মিলনমেলা। নতুন পাঠক তৈরির যে উদ্দেশ্য নিয়ে মেলা শুরু হয়েছিল, তা সফল হয়েছে।” অনুষ্ঠানে কবি, লেখক, প্রকাশক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!