ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বাঞ্ছারামপুরে বিএনপির প্রস্তুতি সভা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:১৯ পিএম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বাঞ্ছারামপুরে বিএনপির প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় প্রধান বক্তারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। 

স্বাগত বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, "তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এই আগমনকে সফল করতে বাঞ্ছারামপুরের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদসহ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না।

প্রস্তুতি সভা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি এঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করেন উপস্থিত নেতাকর্মীরা।

বক্তারা আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঢাকা আগমনকে ঘিরে বাঞ্ছারামপুর থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!