ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
মানিকগঞ্জে অদম্য সাহসের উদযাপন

শতাধিক প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:২৩ পিএম

শতাধিক প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা

হাত নেই, পা নেই—তবুও দমে যায়নি তাদের স্বপ্ন। শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা যে এগিয়ে চলার পথে বাধা হতে পারে না, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো মানিকগঞ্জে। শতাধিক প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণে আয়োজিত এক ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতায় ফুটে উঠেছে আত্মবিশ্বাস আর অদম্য সাহসের গল্প।

মঙ্গলবার দিনভর ঘিওর সরকারি কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ডিজএ্যাবলন্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন’ (ডিআরআরএ) আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম।

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলার প্রায় ১৭০ জন প্রতিবন্ধী মানুষ অংশগ্রহণ করেন। বয়স ও প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী ৩২টি ভিন্ন ভিন্ন ইভেন্টে ভাগ হয়ে প্রতিযোগীরা দৌড়, নিক্ষেপ ও ভারসাম্য রক্ষার মতো খেলায় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেন।

মাঠে নামা প্রতিযোগীদের চোখেমুখে ছিল জয়ের দৃঢ় প্রত্যয়। তাদের এই সাহসী পদচারণা মুগ্ধ করেছে উপস্থিত দর্শক ও অভিভাবকদের। ডিআরআরএ-এর উপজেলা প্রকল্প সমন্বয়ক ডালিমা রহমান বলেন, “সাধারণত স্কুলে এই শিশুদের উপযোগী কোনো খেলার ইভেন্ট থাকে না, ফলে তারা কেবল দর্শক হয়েই থেকে যায়। তাদের সেই কষ্ট দূর করতে এবং একীভূত সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের মূলধারার সমাজে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি এ বিষয়ে রাষ্ট্র ও ব্যক্তি উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানান।”

দিনভর এই আয়োজনে কেবল প্রতিযোগীরাই নয়, বরং অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল বিশেষ ইভেন্ট। যা সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার বার্তাকে আরও জোরালো করে তুলেছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ইএইচ

Link copied!