ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তন: পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছেন ৫ হাজার নেতাকর্মী

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:৪৬ পিএম

তারেক রহমানের প্রত্যাবর্তন: পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছেন ৫ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 

প্রিয় নেতাকে বরণ করে নিতে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত সংবর্ধনা কর্মসূচিতে অংশ নিতে পঞ্চগড় জেলা থেকে অন্তত চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশে রওনা হবেন।

জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে আগেভাগেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন এবং অনেকে ইতোমধ্যে রাজধানীতে পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান নিচ্ছেন।

দলীয় সূত্র জানায়, যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। এছাড়া পাঁচটি বড় বাস এবং শতাধিক মাইক্রোবাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান, "পঞ্চগড় থেকে কমপক্ষে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে ট্রেনের চারটি বগি ৭ লাখ ৬০ হাজার টাকায় ভাড়া করা হয়েছে। এর বাইরে শতাধিক মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করেও অনেকে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও এবার ঢাকায় যাওয়ার ব্যাপারে অভূতপূর্ব আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।"

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পঞ্চগড়ের তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নেতাকর্মীরা মনে করছেন, তার সরাসরি নেতৃত্ব আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।

ইএইচ

Link copied!