ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালে ভয়াবহ আগুন

উখিয়া প্রতিনিধি

উখিয়া প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:০৮ এএম

রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অবস্থিত ‘ওবাট হেলথ পোস্ট’ হাসপাতালে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে ভেতরে থাকা মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ। 

ওবাটের হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ জানান, আকস্মিক এই অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি ভস্মীভূত হয়ে গেছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে। তবে সংশ্লিষ্টদের ধারণা, এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকেও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় অন্তত ৫টি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পর পর দুই দিনে আগুনের এমন ঘটনায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইএইচ

Link copied!