ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনের 

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:২৭ পিএম

বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনের 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূরুল কবীর শাহীন। 

রোববার দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে নূরুল কবীর শাহীন বলেন, "দীর্ঘ ৪৩ বছর আমি বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলাম। ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং ১/১১-সহ দলের প্রতিটি দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি।" 

আজ ব্যক্তিগত কারণে দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে দল থেকে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন তিনি। পদত্যাগের আগ পর্যন্ত তিনি ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপি ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহীন জানান, তিনি ইতোমধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। 

তিনি আরও বলেন, "ঈশ্বরগঞ্জের মানুষের ভালোবাসা আমার পাথেয়। দল ছাড়লেও আমি সবসময় জনগণের পাশে থাকব।"

এদিকে নূরুল কবীর শাহীনের পদত্যাগকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহ হেলাল মাজেদ বাবু। 

তিনি বলেন, "দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ অনস্বীকার্য। এই ক্রান্তিকালে তার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।"

ইএইচ

Link copied!