ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে পুনাকের কম্বল বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:৩৯ পিএম

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে পুনাকের কম্বল বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। 

সোমবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী, পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ, পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেবসহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুলিশ নারী কল্যাণ সমিতির নিয়মিত মানবিক কার্যক্রমের একটি অংশ। জেলা পুলিশের সহযোগিতায় চলমান এই শীত মৌসুমে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং জনকল্যাণমূলক এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!