ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দিনাজপুর-৬ আসনে ডা. এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র দাখিল

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:৫২ পিএম

দিনাজপুর-৬ আসনে ডা. এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। 

তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

সোমবার পুরে বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলার কাছে ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা। 

এ সময় তার সঙ্গে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের সময় চার উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণকে কেন্দ্র করে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বিপুল ভোটে জয়লাভ করবেন। হিলি ও বিরামপুরসহ পুরো নির্বাচনী এলাকায় এখন থেকেই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

ইএইচ

Link copied!