ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

জানুয়ারি ৪, ২০২৬, ০৪:১২ পিএম

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীর দত্তের হাট এলাকায় এলপিজি গ্যাসের দাম বেশি নেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার নোয়াখালী পৌর বাজার ও দত্তের হাট এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি করার অপরাধে (১২৫৩ টাকার সিলিন্ডার ১৪৫০ টাকায় বিক্রি) দত্তবাড়ী মোড় এলাকার গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও কেকের মোড়কে উৎপাদন-মেয়াদ উল্লেখ না থাকায় মেসার্স স্ট্যান্ডার্ড বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করেন কর্মকর্তারা।

একই অভিযানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার ছাড়াই ইচ্ছামতো দামে ফল বিক্রির দায়ে মেসার্স মাসুদ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খোলা তেলের দাম প্রদর্শন না করায় মেসার্স মতিন স্টোরকে ৩ হাজার টাকা এবং সয়াবিন তেলের ক্রয় ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় মেসার্স মিতালী স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য সুমাইয়া আক্তার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শাহরিয়ার এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম অংশগ্রহণ করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।

ইএইচ

Link copied!