ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৭:৫৭ পিএম

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন। 

রোববার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসিন।

বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আবুল বাশারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শামীম নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোহাম্মদ নকীবুল হুদা।

মতবিনিময় সভায় মো. মহসিন বলেন, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তিনি সাংবাদিকদের কাছে দোয়া চেয়ে বলেন, সঠিক নেতৃত্বের মাধ্যমে যেন বাঞ্ছারামপুরের মানুষের সেবা করতে পারেন। আল্লাহর আইন প্রতিষ্ঠায় তিনি ও তাঁর দল সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাঁদের কলমের তর্জনীতে সত্য উন্মোচিত হয়।” তিনি প্রেসক্লাব বাঞ্ছারামপুরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সভাপতি প্রভাষক মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাংবাদিকবৃন্দ।

ইএইচ

Link copied!