ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:১৯ পিএম

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোমবার আসরের নামাজের পর উপজেলার পাটগাতি এলাকায় বিএনপি মনোনীত গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকধারী সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জিলানীর নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় একাধিক ওলামায়ে কেরাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এম জিলানীসহ টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অনন্য প্রতীক। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।” এ সময় নেতৃবৃন্দ তাঁর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

ইএইচ

Link copied!