ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালীগঞ্জে বহিষ্কৃত জামায়াত নেতার বিএনপিতে যোগদান

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৩৪ পিএম

কালীগঞ্জে বহিষ্কৃত জামায়াত নেতার বিএনপিতে যোগদান

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এক শীর্ষ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

সোমবার স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগ দেওয়া ওই নেতা হলেন আব্দুল লতিফ মাস্টার। তিনি এর আগে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েক বছর আগে তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আব্দুল লতিফ মাস্টার ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ঘোষণা করে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

যোগদানকালে আব্দুল লতিফ মাস্টার বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবেন বলেও জানান।

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা বলেন, দলকে শক্তিশালী করতে এবং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। আব্দুল লতিফ মাস্টারের যোগদানে কালীগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় রাজনৈতিক মহলে এ যোগদানকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। অনেকের মতে, এই যোগদানের ফলে কালীগঞ্জের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো।

জেএইচআর

Link copied!