ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় এলজিইডি অফিসে জনবল সংকট, উন্নয়ন প্রকল্পে তদারকি ব্যাহত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৩:২৩ পিএম

টুঙ্গিপাড়ায় এলজিইডি অফিসে জনবল সংকট, উন্নয়ন প্রকল্পে তদারকি ব্যাহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে দীর্ঘদিন ধরে চরম জনবল সংকট বিরাজ করছে। গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না; ফলে প্রকল্প বাস্তবায়নের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে মোট ৪ জন থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১ জন। উপ-সহকারী প্রকৌশলী (নকশা) পদে ১ জনের অনুমোদিত পদ থাকলেও সেটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া সার্ভেয়ার পদেও ১ জন থাকার কথা থাকলেও বর্তমানে কেউ কর্মরত নেই।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান জানান, “দীর্ঘদিন ধরে জনবল শূন্যতার কারণে অনেক উন্নয়ন কাজ আমরা সঠিকভাবে তদারকি করতে পারছি না। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “টুঙ্গিপাড়ার এলজিইডি আওতাভুক্ত উন্নয়ন প্রকল্পগুলো রাষ্ট্রীয় অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা ও সময়মতো কাজ সম্পন্ন করতে হলে দ্রুত পর্যাপ্ত জনবল নিয়োগ অত্যন্ত জরুরি।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনবল সংকটের কারণে মাঠপর্যায়ের কাজের তদারকি, নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষা, অগ্রগতি প্রতিবেদন প্রেরণসহ গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন করা যাচ্ছে না। এর ফলে একদিকে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে, অন্যদিকে সরকারের উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে শূন্য পদগুলোতে জনবল নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত জনবল নিয়োগ হলে টুঙ্গিপাড়ার উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতা, গতি ও মান বজায় রেখে বাস্তবায়ন করা সম্ভব হবে।

ইএইচ

Link copied!