ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মেহেরপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ক্যাসিনো সম্রাট কটা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৬, ০১:৪৩ পিএম

মেহেরপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ক্যাসিনো সম্রাট কটা গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ক্যাসিনো সম্রাট খ্যাত বিল্লাল হোসেন কটাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে একই উপজেলার যতারপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

বিল্লাল হোসেন কটা একই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি টহল দল যতারপুর গ্রামে বিল্লালের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রবের ভেতর থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন কটা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং, ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ কটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!