ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ

আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

জানুয়ারি ৮, ২০২৬, ০৩:৪২ পিএম

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তের সুন্দরা বিওপি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত পিলার ৩১৯/এমপির নিকটবর্তী সুন্দরা নামক স্থানে এই বৈঠক সম্পন্ন হয়।

২৯ বিজিবির আহ্বানে আয়োজিত এই সাক্ষাতে প্রতিপক্ষ হিসেবে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে। বৈঠকে সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে গুলিবর্ষণ পরিহার এবং প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করার বিষয়ে একমত পোষণ করেন। এ ছাড়া পুশ-ইন কার্যক্রম রোধ, দুষ্কৃতিকারীদের অপতৎপরতা বন্ধ, কাঁটাতারের বেড়া কাটা প্রতিরোধ, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ সীমান্ত পারাপার বন্ধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫-এর নির্দেশনা অনুযায়ী বিজিবি ও বিএসএফ সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাতের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিজিবির পক্ষে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ ২৩ জন সদস্য অংশ নেন। 

অন্যদিকে বিএসএফ-এর পক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমারসহ ১৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!