ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ নিয়ে নাগরিক মতামত সংগ্রহ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৬, ০৪:০১ পিএম

টুঙ্গিপাড়ায় সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ নিয়ে নাগরিক মতামত সংগ্রহ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ও সংবিধান সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে ব্যাপক প্রচার এবং নাগরিক মতামত সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে ৩০ দফা সংস্কার প্রস্তাবের ওপর সাধারণ জনগণের ‘হ্যাঁ/না’ মতামত গ্রহণ করা হচ্ছে।

প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, দুই কক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিরোধী দলের রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ। 

এ ছাড়াও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা নির্ধারণ ও রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই আলোচনায় স্থান পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে রাজনৈতিক সংস্কার বাস্তবায়নে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। নাগরিক প্রত্যাশা অনুযায়ী একটি গণতান্ত্রিক কাঠামো তৈরিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে অধিকতর শক্তিশালী করতে সবার অংশগ্রহণ নিশ্চিত করে এই কার্যক্রম সফলভাবে পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা এই উদ্যোগকে রাষ্ট্রীয় সংস্কারের পথে একটি ইতিবাচক ও বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখছেন।

ইএইচ

Link copied!