ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে ১১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৬, ১১:৩৫ পিএম

বাঞ্ছারামপুরে ১১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মো. ফারুক আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগন্নাথপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ হাতেনাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মহসিন (৪৫)। তিনি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত জি এম কামালের ছেলে। 

পুলিশ জানায়, অভিযানকালে তার কাছ থেকে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।

ইএইচ

Link copied!