ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দৌলতপুর সীমান্তে প্রায় ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৬, ০২:৫৬ পিএম

দৌলতপুর সীমান্তে প্রায় ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আতশবাজি ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত এসব অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৯ হাজার ৮৭৫ টাকা।

বিজিবি সূত্র জানায়, ১০ ও ১১ জানুয়ারি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এর মধ্যে ১১ জানুয়ারি ভোর ৪টার দিকে কাজীপুর বিওপির টহল দল কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করে। উদ্ধারকৃত এসব বাজির বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৭৫ হাজার টাকা।

একই দিন ভোর ৪টা ৪০ মিনিটে জামালপুর বিওপির একটি দল দৌলতপুর উপজেলার কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এছাড়া ১০ জানুয়ারি প্রাগপুর বিওপি কর্তৃক গড়ুরা মাঝপাড়া এলাকা থেকে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে কাজীপুর ও বিলগাথুয়া বিওপির পৃথক অভিযানে ১৭০ কেজি পেঁয়াজ, ১০০ কেজি ডেপ সার, ৫৩.৫ কেজি গামাক্সিন পাউডার এবং ১২ পিস সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে বিধি অনুযায়ী ধ্বংসের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যান্য চোরাচালানি পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জনস্বার্থ ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!