ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদাবাজি ও অরাজকতা বরদাশত করা হবে না: রকিবুল ইসলাম বকুল

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

জানুয়ারি ১৩, ২০২৬, ০৯:২১ পিএম

চাঁদাবাজি ও অরাজকতা বরদাশত করা হবে না: রকিবুল ইসলাম বকুল

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের অধিকার রক্ষা ও বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

খুলনার শিরোমণি শহীদ মিনার চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় শিরোমণি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজনে এলাকার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে রকিবুল ইসলাম বকুল আরও বলেন, কোনো প্রকার চাঁদাবাজি বা অরাজকতা বরদাশত করা হবে না এবং ব্যবসায়ীদের পাশে থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শিরোমণি বাজারের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর কায়ছেদ আলী, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন এবং এস এ রহমান বাবুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। 

সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস ছালাম, ইমদাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

ইএইচ

Link copied!