ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জানুয়ারি ১৩, ২০২৬, ১১:১৫ পিএম

৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আসামি আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় টহল দেন। পুলিশ এই ঘটনায় নেতৃত্বে থাকা আসামির বাবা সাগর আলীকে আটক করেছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!