ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৩৯ পিএম

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে বুধবার সকাল ১১টায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এস এম বিপুল ইসলাম এবং দৈনিক মাতৃজগতের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয়, বরং মানবিক কাজেও ভূমিকা রাখতে পারে আজকের এই শীতবস্ত্র বিতরণ তারই উদাহরণ। তারা আরও জানান, ভবিষ্যতেও এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, প্রতিবছরই টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ বছরে সামান্য হলেও কিছু মানুষের মাঝে প্রেস ক্লাব থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানুষ সামান্য উপকৃত হলে শীতবস্ত্র বিতরণ সার্থক হবে।

দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম বলেন, শীতের তীব্রতায় অসহায় ও দুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা শীত নিবারণে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ আরও জোরদার হলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সুবিধাভোগীরা প্রেস ক্লাবের এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে প্রার্থনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।

ইএইচ

Link copied!