ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুলনায় জমকালো আয়োজনে ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:০৬ পিএম

খুলনায় জমকালো আয়োজনে ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে খুলনার দৌলতপুরস্থ পাবলা সবুজ সংঘ মাঠে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট। 

স্থানীয় ব্যাংকিং খাতের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ছয়টি ব্যাংক অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি এর এজিএম কংকন কুমার দত্ত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্যাংকারদের দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন পেশাদারিত্বের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবলা সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান এবং নির্বাহী সদস্য আকুঞ্জি মোস্তাকিম।

মাঠের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৬ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেয়। মাত্র ১২ ওভারে ২ উইকেট হারিয়েই তারা ১৪৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায়। 

ফলে উদ্বোধনী ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। মাঠজুড়ে উপস্থিত ক্রিকেটপ্রেমী ও ব্যাংক কর্মকর্তাদের আনন্দ-উদ্দীপনা টুর্নামেন্টের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।

ইএইচ

Link copied!