ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ্মা সেতু হাইওয়েতে যাত্রী ছাউনির স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:১৩ পিএম

পদ্মা সেতু হাইওয়েতে যাত্রী ছাউনির স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নাওডোবা গোলচত্বর পদ্মা সেতু হাইওয়েতে যাত্রী ছাউনি নির্মাণের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেন শরীয়তপুর জেলার সাধারণ জনগণ। 

সোমবার দুপুরে শরীয়তপুর ঢাকা মহাসড়কে নাওডোবা এলাকায় জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, বর্তমান সেতু কর্তৃপক্ষ (বিবিএ) প্রায় সাড়ে ২৭ কোটি টাকা ব্যয়ে নাওডোবা আন্ডার পাসের ৩০০ মিটার দক্ষিণ পাশে একটি যাত্রী ছাউনি এবং বাসস্ট্যান্ড করার উদ্যোগ নেন। সেই স্থানে বাস স্ট্যান্ডের জন্য যাত্রী ছাউনি নির্মাণ করলে শরীয়তপুর সাধারণ জনগণের কোনো উপকারে আসবে না বরং প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করেছেন সাধারণ জনগণ। এর প্রতিবাদে শরীয়তপুর জেলা সাধারণ জনগণ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. মজিবুর রহমান মাদবর, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক কে এম রায়হান কবির (সোহেল), সাংবাদিক কাজী নাসির, জাজিরা উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মো. রোকন ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!