ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তাড়াশে ৩০০ বছরের ঐতিহ্যবাহী দই মেলা আজ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৬, ০২:৫৮ পিএম

তাড়াশে ৩০০ বছরের ঐতিহ্যবাহী দই মেলা আজ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আজ অনুষ্ঠিত হচ্ছে প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দই মেলা। গ্রামবাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এ দই মেলা প্রতি বছরই হাজারো দর্শনার্থী ও দইপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়।

মেলায় স্থানীয় কারিগরদের তৈরি সুস্বাদু মাটির হাঁড়ির দইয়ের পাশাপাশি নানা স্বাদের দই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ঐতিহ্যবাহী এ দইয়ের স্বাদ নিতে ভিড় করছেন মেলাপ্রাঙ্গণে।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা এ দই মেলা শুধু বাণিজ্য নয়, বরং তাড়াশের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মেলাকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ ছাড়া মেলায় শিশুদের জন্য নাগরদোলা, খেলনা দোকানসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

ঐতিহ্য, স্বাদ আর সংস্কৃতির অপূর্ব মিলনে তাড়াশের ৩০০ বছরের দই মেলা আজ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

ইএইচ

Link copied!