ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, বিএনপি নেতা ও তার ছেলে গ্রেপ্তার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৫৪ পিএম

পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, বিএনপি নেতা ও তার ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান ও তার ছেলে শাহরিয়ার নিয়নকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিয়মিত বাজার টহলের সময় হালুয়াঘাট বাজারের প্রধান সড়কের ধোবাউড়া মোড়ে শাহরিয়ার নিয়নকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে পুলিশ। এ সময় তার কাছে মাদক থাকতে পারে এমন আশঙ্কায় এএসআই নওয়াব আলী ও কনস্টেবল ইজাউল হক তার দেহ তল্লাশি শুরু করেন।

তল্লাশির সময় নিয়ন পুলিশের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে কনস্টেবল ইজাউল হক তাকে ছেড়ে দিলে নিয়ন মোবাইল ফোনে পুনরায় পুলিশকে গালিগালাজ ও হুমকি দিতে থাকেন। 

পরবর্তীতে বিষয়টির বিচার চাইতে পুলিশ বড়দাসপাড়া গ্রামের তার বাবার বাড়িতে গেলে রুহুল আমিন খানের উপস্থিতিতেই শাহরিয়ার নিয়ন ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল ইজাউল হককে পেছন দিক থেকে কুপিয়ে গুরুতর জখম করেন।

আহত কনস্টেবলকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ঘটনায় জড়িত পিতা-পুত্র দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!