ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগাতিপাড়ায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের গণসংযোগ

মনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর)

মনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর)

জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৭ পিএম

বাগাতিপাড়ায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৫৮ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। 

শনিবার সকাল ১১টা থেকে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

প্রচারণাকালে তিনি করমদোশী, শাঁখারীপাড়া, চাঁইপাড়া, গৈলারঘোপ, বাঁশবাড়ীয়া, বাজিতপুর, ত্রিমোহনী, বাজিতপুর পূর্ব ওমরগাড়ী, পশ্চিম করমদোশী নদীর ধার, করমদোশী মন্ডলপাড়া, রহিমানপুর, দোবিলা, রাঙ্গামাটি ভিতরভাগ, দেবনগর, ডাকরমাড়ীয়া, পুরাতন পশ্চিমপাড়া, নাখরাজ, শাঁখারীপাড়া, দিঘীরপাড়সহ বিভিন্ন গ্রাম ও পাড়ায় পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল ৪টা পর্যন্ত এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন চাইলে ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর না চাইলে ‘না’ ভোট দেবেন। তবে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার স্বার্থে অবশ্যই ধানের শীষে ভোট দেবেন।” 

এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা হবে এবং আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন ও সদস্য সচিব হাফিজুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পথসভা ও গণসংযোগকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

ইএইচ

Link copied!