ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকিটকি উদ্ধার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৩৬ পিএম

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকিটকি উদ্ধার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী। এই সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া থানাধীন বর্ণি গ্রামের দক্ষিণপাড়া মুন্সিবাড়ীর সামনে। স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। 

আটক কিশোরের নাম রাহাত চৌধুরী (১৭)। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল এলাকার মৃত দেলোয়ার চৌধুরীর ছেলে। তার মায়ের নাম লাবনী। বর্তমানে সে গোপালগঞ্জ জেলা সদরের মৌলভীপাড়া (মোল্লাবাড়ি) এলাকায় বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত চৌধুরী ট্রাউজার পরিহিত অবস্থায় হাতে একটি ওয়াকি-টকি নিয়ে বর্ণি গ্রামের মধ্যপাড়া মুন্সিবাড়ীর সামনে ঘোরাঘুরি করছিল। স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দাবি করে এবং এলাকায় গোপন গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত রয়েছে বলে জানায়। 

তবে সন্দেহ আরও ঘনীভূত হলে স্থানীয়রা তার কাছে সেনাবাহিনীর পরিচয়পত্র বা আইডি কার্ড দেখতে চাইলে সে তা দেখাতে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা বিষয়টি টুঙ্গিপাড়া থানায় অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টহল দল এবং টুঙ্গিপাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল যৌথভাবে রাহাত চৌধুরীকে আটক করে। এই সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আটক কিশোরের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪০/১৭০ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে (মামলা নম্বর ০৮/২৬)। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!