ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:১৭ পিএম

সিদ্ধিরগঞ্জে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ডায়মন্ড সেটসহ প্রায় ১৭ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়েছে। 

রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বটতলায় হুমায়ুন কবিরের বাড়িতে এই চুরির ঘটনাটি জানাজানি হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাসুম মাহমুদ সপরিবারে গত ১৫ জানুয়ারি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 

শনিবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে বাসায় ফিরে তিনি দেখতে পান রুমের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।

তদন্ত ও অভিযোগ অনুযায়ী বাসা থেকে যে সমস্ত মালামাল চুরি হয়েছে তা হলো নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার যার বাজারমূল্য ১৬ লাখ টাকা।

এ ছাড়াও কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মাসুম মাহমুদ (৪২) সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাসুম মাহমুদ জানান, বাসা ফাঁকা থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

ইএইচ

Link copied!