ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০১:৪০ পিএম

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম এলাকার মোজাম্মেল হকের কন্যা হাফেজা খাতুন মালা (৩৪), তার মেয়ে তাবাসসুম (৮) ও ছেলে মারুফ (৫)। তাবাসসুম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, হাফেজা খাতুন মালা জয়দেবপুর থানার আতুরী এলাকায় শ্বশুরবাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে পারিবারিক কলহের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে তিনি মেয়েকে স্কুলের ইউনিফর্ম পরিয়ে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন।

এরপর সকাল পৌনে ১১টার দিকে পূবাইল বাজার রেলগেটের পূর্ব দিকে আউটার সিগন্যাল এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। 

ঢাকা রেলওয়ে পুলিশ ও পূবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!