ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০২:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ‘বজ্রকণ্ঠ’ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। সভায় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনা কর্মকর্তা মেজর সাকিব ও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সরোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখলে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!