ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আধুনিক ও টেকসই কৃষি খাদ্যনিরাপত্তা বৃদ্ধি করে: ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:২৩ পিএম

আধুনিক ও টেকসই কৃষি খাদ্যনিরাপত্তা বৃদ্ধি করে: ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় আয়োজিত কৃষি মেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। মেলায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষি মেলার মাধ্যমে কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল এবং নতুন চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবেন।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয় বাড়াতে প্রযুক্তিনির্ভর কৃষির বিকল্প নেই। ময়মনসিংহ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় উন্নত বীজ, আধুনিক কৃষিযন্ত্র, প্রযুক্তি ও কৃষিভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করা হয়। মেলায় বিপুল সংখ্যক কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!