ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাতীবান্ধায় ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ০২:৩৩ পিএম

হাতীবান্ধায় ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধায় গভীর রাতে একটি ভুট্টা ক্ষেত থেকে নুর আলম নুর নামে এক যুবককে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনতা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত ২টার পর উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

নুর আলম হাতীবান্ধার নওদাবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওমান প্রবাসী লাভলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানির পণ্য কমিশনের মাধ্যমে বাজারজাত করেন।

হামলার নৃশংসতা স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন নুর আলম। পথিমধ্যে বিছনদই এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে হাত-পা বেঁধে মুখে আঘাত করে এবং ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় নুর আলমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

উদ্ধারের সময় স্থানীয়রা নুর আলমের পাশে এসিড, পেট্রোল, রশি ও দেশীয় অস্ত্র পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের বক্তব্য হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমান্যুল্লাহ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!