ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রংপুরে অটো চালক হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন সাজা

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ০৩:৪৫ পিএম

রংপুরে অটো চালক হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন সাজা

রংপুরে অটো চালক হত্যা মামলায় ৪ আসামীকে  যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। 

মঙ্গলবার দুপুরে আসামীদের উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। আসামীরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার শিমুল মিয়া, রাকিব মিয়া, শফিকুল ইসলাম ওহোসেন মিয়া।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারী রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার কুঠিপাড়া এলাকায় আসামীরা রশীদ মিয়া নামে এক মিশুক চালককে হত্যা করে তার মিশুক ও টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনার পরের দিন নিহতের ছেলে মামুন মিয়া বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী দারোগা তদন্ত শেষে ঘটনার সাথে অভিযুক্ত এই চার আসামীর নামে আদালতে একটি অভিযোগ পত্র দাখিল করে। ১৬ জন সাক্ষীর সাক্ষ গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করেন।

সরকারী আইন কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, দুই বছর পূরণ না হতে খুব অল্প সময়ে এই মামলার রায় দিয়েছে আদালত। এতে করে বাদী পক্ষ দ্রুত বিচার পেয়েছে সেই সাথে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরো অস্থা ফিরে এসেছে।

আমরা ন্যায় বিচার পেয়েছি বলে জানান এই আইন কর্মকর্তা। অপরদিকে আসামী পক্ষের আইনজীবী আব্দুর রশীদ জানান, আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাবো বলে জানান তিনি।

জেএইচআর

Link copied!