ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বড়লেখায় ৭২৪ নির্বাচন কর্মকর্তার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

বড়লেখায় ৭২৪ নির্বাচন কর্মকর্তার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ ৭২৪ জন ভোটগ্রহণ কর্মকর্তার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাহসিকতা, সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

আইনি ও কারিগরি দিকনির্দেশনা বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা। তিনি ভোটগ্রহণ প্রক্রিয়ার কারিগরি ও আইনি জটিলতাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং নির্বাচন সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশাসনের উপস্থিতি কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, সার্কেল এএসপি আজমল হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

বক্তারা জানান, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদেরকে ভোটকেন্দ্রের প্রতিটি স্তরে নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

জেএইচআর

Link copied!