ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুর উপজেলা আমিন সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০১:৩৬ পিএম

বাঞ্ছারামপুর উপজেলা আমিন সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির ২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্বসমর্থনের মাধ্যমে এ. কে. এম. আব্বাসকে সভাপতি এবং মো. নুরুল আমিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার এ উপলক্ষে উপজেলার সোবানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির সদস্যদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি এ. কে. এম. আব্বাস।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাকির আমিন, এমদাদুল হক, ইদ্রিস আমিন ও মো. শাহজাহান। সিনিয়র যুগ্ম সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া ও মো. শরিফুল ইসলাম। 

সাংগঠনিক সম্পাদক মো. আদেল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, হুমায়ন কবির, মো. শরিফুল ইসলাম (গাজী), মো. রাজীব মিয়া ও নুরুল ইসলাম। কোষাধ্যক্ষ মো. রাকিব।

কমিটির দপ্তর সম্পাদক মো. সুজন, সহ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম তিরাম। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক মো. মোস্তফা মিয়া, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. বদিউজ্জামান, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক জাকির হোসেন। 

ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ (বাঞ্ছারামপুর)। আইন সম্পাদক নুর মোহাম্মদ, ধর্ম সম্পাদক আব্দুল হাই (গাজী), সহ-ধর্ম সম্পাদক মুফতি মনিরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক হাজিয়া বেবী বিনতে বাছেদ।

সম্মেলনে বক্তারা বলেন, নতুন কমিটি উপজেলার আমিনদের পেশাগত অধিকার রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!