ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নলডাঙ্গায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৩৬ পিএম

নলডাঙ্গায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোট চলাকালীন দায়িত্ব ও করণীয়, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং ভোট শেষে ফলাফল প্রস্তুত ও প্রেরণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর তারা জোর দেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন, নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক মো. আশিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন নাজির, নলডাঙ্গা থানার ওসি নুরে আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরমাজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার অন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্যও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

ইএইচ

Link copied!