ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:২৭ পিএম

বাঞ্ছারামপুরে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মেধা ও মননের বিকাশে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।’

তিনি আরও বলেন, ‘একটি সুস্থ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। গ্রামীণ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সোহেল আফসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক বাবলু, গণসংহতি আন্দোলন উত্তর মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার এবং সাংবাদিক এম এ আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা এ সময় বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

ইএইচ

Link copied!