ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মহাদেবপুরে সবজিবাহী ভ্যানে বালুর ট্রাকের ধাক্কায় নিহত ৫

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ১০:০৯ এএম

মহাদেবপুরে সবজিবাহী ভ্যানে বালুর ট্রাকের ধাক্কায় নিহত ৫

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় ৫ জন হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পাঠকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছে।

জেএইচআর

Link copied!