ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি সরকার গঠন করলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সাবরিনা আহমেদ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ১১:০৩ পিএম

বিএনপি সরকার গঠন করলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সাবরিনা আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে কহলদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও গবেষক সাবরিনা বিনতে আহমেদ বলেন, বিএনপি সরকার গঠন করলে তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দল সর্বোচ্চ গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলা দলের নেতাকর্মীদের সাহসিকতার সাথে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নারীদের ভূমিকা হবে অগ্রণী।

বাটিকামারী ইউনিয়ন মহিলা দলের সভাপতি লুবনা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী জহুরা বেগম। উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা লতা মণ্ডলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, বিএনপি নেতা শাহ সিরাজদৌলা বাবু ফকির, সমাজসেবী কাজী মিজানুর রহমান, রুশনি কুরাইশি, মিঠু মোল্যা, তাহমিনা শারমিন রিতা, রুবাইনা রাখি রোজি, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, শ্রমিক দল নেতা মেহেদী হাসান টিটো, উপজেলা যুবদলের সদস্য নাজমুল মিয়া ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!