ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৫৩ পিএম

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন অবনী গাইন।

সংবাদ সম্মেলনে অবনী গাইন জানান, তিনি টুঙ্গিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের মৃত হরবিলাশ গাইনের ছেলে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে শারীরিক অসুস্থতা ও পারিবারিক নানা কারণে তিনি কখনো সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকতে পারেননি।

বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত থাকায় এবং শারীরিক অবস্থা, পারিবারিক ও কর্মব্যস্ততার কারণে এ পদে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে স্বজ্ঞানে ও স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!