ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

উজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:২৫ পিএম

উজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় বরিশালের উজিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা বড়ি ও গাঁজাসহ দুই চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার ভোররাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের কাইয়ুম হাওলাদার ও মো. রিয়াজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেরাও মাদক সেবন করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত দেড়টার দিকে সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল শিকারপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত আড়াইটার দিকে গাঁজাসহ মো. রিয়াজকে এবং সাড়ে তিনটার দিকে ইয়াবাসহ কাইয়ুম হাওলাদারকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!