ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাটোরে বিশ্ব জলাভূমি দিবস পালিত

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৩১ পিএম

নাটোরে বিশ্ব জলাভূমি দিবস পালিত

‘লোকজ জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যে করি জলাভূমি সংরক্ষণ’ এ প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সভাপতি ড. হেলাল উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিমের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ আবাসভূমি নিশ্চিত করতে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত জরুরি। এ জন্য জলাভূমি রক্ষা অপরিহার্য। জলাভূমি ধ্বংস হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যা মানবজীবনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

বক্তারা আরও বলেন, জলাভূমি সংরক্ষণে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। অন্যথায় জীববৈচিত্র্য চরম ঝুঁকির মুখে পড়বে। আলোচনা সভায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!