ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজশাহীতে শবেবরাত উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৩২ পিএম

রাজশাহীতে শবেবরাত উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

পবিত্র লাইলাতুল বরাত (শবেবরাত) উপলক্ষে রাজশাহী মহানগরীতে অস্ত্র বহন, পটকা ও আতশবাজি ফোটানো এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। 

সোমবার আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপি আইন ১৯৯২-এর ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো এবং বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ ও ব্যবহারের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নগরবাসীকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় এ উৎসব পালনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!