ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুইমারায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫৯ এএম

গুইমারায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ি–চট্টগ্রাম মহাসড়কের গুইমারা উপজেলায় শান্তি পরিবহন বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত আনুমানিক ৯টার দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৫৯৮৩) বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কুবেন জয় ত্রিপুরা (২৭) নিহত হন।

নিহত কুবেন জয় ত্রিপুরা গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খীমুড়া গ্রামের কার্বারী কৃপাচার্য ত্রিপুরা (৪৭)-এর ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী হলেন ত্রিপুরা (১৯)। তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত দু’জনই একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

খবর পেয়ে গুইমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

Link copied!